By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Bengali News Today | Latest Bengali News & UpdatesBengali News Today | Latest Bengali News & UpdatesBengali News Today | Latest Bengali News & Updates
Notification Show More
Font ResizerAa
  • প্রথম পাতা
  • কলকাতা ও নিউটাউন
  • খেলার খবর
  • দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • ভিডিয়ো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
    • চাকরি
    • ব্যবসা
    • ভুরিভোজ
    • স্বাস্থ্যই সম্পদ
    • ভ্রমণ
Reading: বাংলা নিয়ে বিতর্কে বিস্ফোরণ প্রসেনজিতের: ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত, বাংলা আমার প্রাণের ভাষা
Share
Font ResizerAa
Bengali News Today | Latest Bengali News & UpdatesBengali News Today | Latest Bengali News & Updates
  • প্রথম পাতা
  • কলকাতা ও নিউটাউন
  • খেলার খবর
  • দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • ভিডিয়ো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
Search
  • প্রথম পাতা
  • কলকাতা ও নিউটাউন
  • খেলার খবর
  • দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • ভিডিয়ো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
    • চাকরি
    • ব্যবসা
    • ভুরিভোজ
    • স্বাস্থ্যই সম্পদ
    • ভ্রমণ
Follow US
Home » Blog » বাংলা নিয়ে বিতর্কে বিস্ফোরণ প্রসেনজিতের: ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত, বাংলা আমার প্রাণের ভাষা
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুখে বাংলা ভাষা বিতর্কের ব্যাখ্যা, সোশ্যাল মিডিয়া পোস্ট
বিনোদন

বাংলা নিয়ে বিতর্কে বিস্ফোরণ প্রসেনজিতের: ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত, বাংলা আমার প্রাণের ভাষা

bengalinewstoday01
Last updated: July 10, 2025 11:43 am
bengalinewstoday01
Published July 10, 2025
Share
SHARE

মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে বাংলায় প্রশ্নে আপত্তির ব্যাখ্যায় মুখ খুললেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বললেন — বাংলা কখনওই হীনমন্যতার কারণ হতে পারে না।

সম্প্রতি মুম্বইয়ে হিন্দি ছবি “মালিক”–এর সাংবাদিক সম্মেলনে ঘটে যাওয়া একটি মুহূর্ত ঘিরে শুরু হয় প্রবল বিতর্ক। সেদিন বাংলার এক সাংবাদিকের প্রশ্নে টলিউড মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পাল্টা প্রশ্ন করেন, “এখানে বাংলায় কথা বলার কী দরকার?” — এই মন্তব্যের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন ওঠে, একজন বাঙালি অভিনেতা কি বাংলায় প্রশ্নের উত্তর দিতে পারবেন না? ভাষা নিয়ে প্রসেনজিতের এমন মন্তব্যে হতাশ হন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনার ঝড়।

অবশেষে মুখ খুললেন অভিনেতা নিজেই। সোশ্যাল মিডিয়ায় একটি বিশদ পোস্টে প্রসেনজিৎ লেখেন,

“আমি ৪২ বছর বাংলার সিনেমার সঙ্গে যুক্ত। কয়েক বছর ধরে জাতীয় স্তরে কিছু কাজের সুযোগ পেয়েছি। মালিক ছবির ট্রেলার লঞ্চের সময় ডায়াসে উপস্থিত সবাই ইংরেজিতে কথা বলছিলেন। যেহেতু অনেকেই বাংলা বোঝেন না, তাই তখন মনে হয়েছিল বাংলায় উত্তর দিলে উপস্থিত অনেকে হয়তো সঠিকভাবে বুঝতে পারবেন না। তাই সেই মন্তব্য করি। কিন্তু এখন বুঝতে পারছি, আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছে।”

তিনি আরও লেখেন,

“অনেকে কষ্ট পেয়েছেন, আমিও পেয়েছি। আমি দুঃখিত যদি আমার কথায় কেউ আঘাত পেয়ে থাকেন। বাংলা আমার প্রাণের ভাষা, আমার অস্তিত্বের সঙ্গে জড়িয়ে। মাতৃভাষাকে অসম্মান করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। বাংলার মানুষের ভালবাসা আমার জীবনের প্রেরণা।”

Prasenjit Chatterjee Apology letter

এই পোস্টে প্রসেনজিৎ স্পষ্ট করে দেন, কারও আবেগে আঘাত দেওয়া তাঁর উদ্দেশ্য ছিল না। বরং বাংলা ভাষার প্রতি তাঁর দায়বদ্ধতা এবং ভালোবাসা আগের মতোই অটুট।

নেটদুনিয়ায় ইতিমধ্যেই এই পোস্ট প্রশংসা কুড়িয়েছে বহু ভক্ত ও ভাষাপ্রেমীর কাছ থেকে। অনেকেই বলছেন, “ভুল হতেই পারে, কিন্তু ভুল বুঝলে তার সংশোধনই বড় বিষয়। এই ব্যাখ্যায় প্রসেনজিৎ আবারও প্রমাণ করলেন, তিনি শুধু বড় অভিনেতা নন, বড় মানুষও।”

You Might Also Like

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: প্রথমবার শাহরুখ ও রানির হাতে জাতীয় সম্মান

দেব-শুভশ্রী একসঙ্গে: দশ বছর পর ‘ধূমকেতু’র মাধ্যমে বড় পর্দায় ফিরছে টলিউডের সুপারহিট জুটি

বাঙালির মহানায়ক উত্তম কুমার: প্রয়াণ দিবসে স্মরণ, অজানা কাহিনী ও জীবনের বিস্তারিত

TAGGED:Bangla in National MediaBangla Language ControversyBengali Actor NewsBengali JournalismBengali Language PrideCelebrity ClarificationMalik Movie Press ConferenceMumbai Press EventProsenjit ApologyProsenjit ChatterjeeRegional Language DebateSocial Media ReactionsTollywood NewsViral Video Prosenjit
Share This Article
Facebook Email Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US

Find US on Social Medias
FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe
WhatsAppFollow

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
Dev & subhasree
বিনোদন

দেব-শুভশ্রী একসঙ্গে: দশ বছর পর ‘ধূমকেতু’র মাধ্যমে বড় পর্দায় ফিরছে টলিউডের সুপারহিট জুটি

bengalinewstoday01
bengalinewstoday01
August 5, 2025
কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়া ১৭১? তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিল এএআইবি
ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন বাংলার আকাশদীপ! একসঙ্গে ছাপিয়ে গেলেন তিন মহারথীকে
ভারতের শীর্ষ রপ্তানি আইফোন, মার্কিন যুক্তরাষ্ট্রে ৩ জনে ১ জন ভারতীয় আইফোন ব্যবহারকারী
ঋষভ পন্থের ইংল্যান্ড সফরে বড় ধাক্কা: পায়ের চোটে সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা উইকেটকিপার
- Advertisement -
Ad imageAd image

Categories

  • কলকাতা ও নিউটাউন
  • খেলার খবর
  • দেশ
  • প্রযুক্তি
  • বিনোদন
  • রাজনীতি
  • পশ্চিমবঙ্গ
  • বিশ্ব
  • রাজনীতি
  • ভিডিয়ো

About US

Bengali News Today is your trusted source for the latest Bengali news from West Bengal, India, and around the globe. From breaking headlines to in-depth analysis, we cover politics, education, business, sports, entertainment, and more — all in the Bengali language.
Top Categories
  • কলকাতা ও নিউটাউন
  • খেলার খবর
  • দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রথম পাতা
  • প্রযুক্তি
  • বিনোদন
Quick Links
  • Contact
  • About Us
  • Desclaimer
  • Privacy Policy

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Bengali News Today | Latest Bengali News & UpdatesBengali News Today | Latest Bengali News & Updates
© Bengali News Today. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?